• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের পুলিশী বাঁ/ধা তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫ কিমি সড়ক: নিম্নমানের কাজ ও পাহাড়ি ঢলে লাখো মানুষের দুর্ভোগ কমলগঞ্জে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পাহাড়ি জীবনে স্বনির্ভরতার ছোঁয়া: কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারের ক্যাশলেস টেংরা বাজার গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সেলফ সার্ভিস কর্নারের উদ্বোধন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় কৃতি সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের পুলিশী বাঁ/ধা

কমলকুঁড়ি প্রতিবেদক : / ১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

 

হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশের একাধিক বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। বাধা অতিক্রম করে হবিগঞ্জ সীমানায় প্রবেশের চেষ্টা করলেও ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে তাদের পথরোধ করা হয়। এর প্রতিবাদে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই রাস্তায় বসে বিক্ষোভ করেন এনসিপি নেতারা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান,

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা-কন্যা এলাকায় প্রথম দফায় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে পুলিশি বাধা উপেক্ষা করে হবিগঞ্জ সীমানায় প্রবেশ করলে কামাইছড়া এলাকায় আবারও তাদের পথ আটকে দেওয়া হয়।
গাড়িবহরে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ড. আতিক মুজাহিদ ও মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আগের দিন হবিগঞ্জে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে ফিরে আসার সময় ছাত্রদল, যুবদল, বিএনপির হামলায় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। এমনকি আহতদের হাসপাতালে নেওয়ার পথেও হামলা চালানো হয়। এই পরিস্থিতির কারণে প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।
বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতারা কামাইছড়া এলাকায় অবস্থান করছেন এবং সেখান থেকে মৌলভীবাজারে ফিরে আসার কথা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service