• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

ভৈরবগঞ্জ বাজার উপ-শাখায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ ও পিওএস মেশিন বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

কমলকুঁড়ি প্রতিবেদক

এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর”—এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার অঞ্চলের ভৈরবগঞ্জ বাজার উপ-শাখায় এক বিশেষ ক্যাম্পেইন সোমবার  অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর এবং পিওএস (POS) মেশিন বিতরণ করা হয়।


আধুনিক ও ডিজিটাল ব্যাংকিংয়ের এই নতুন দিগন্ত উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, শ্রীমঙ্গল শাখার শাখা ব্যবস্থাপক জনাব প্রনয় দেবনাথ এবং পর্যটন নগরী উপ-শাখার ব্যবস্থাপক জনাবা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ভৈরবগঞ্জ বাজার উপ-শাখার ব্যবস্থাপক মোঃ আলী হোসেন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: কামরুজ্জামান শিপন, দেওয়ান আশিকুর রশীদ, আনোয়ার হোসেন এবং মো: লিয়াকত আলী ভূঁইয়া।

ত



আমন্ত্রিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনটিকে এক মিলনমেলায় পরিণত করে।
বক্তারা বলেন, দীর্ঘ ৬৭ বছরের গৌরবময় পথচলায় গ্রাহক আস্থা ও প্রযুক্তির অনন্য মেলবন্ধনে পূবালী ব্যাংক পিএলসি সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এবং একটি টেকসই ক্যাশলেস সমাজ নির্মাণে পূবালী ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রযুক্তিবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীদের হাতে ডিজিটাল লেনদেন সহজতর করার জন্য অফিশিয়ালি বাংলা কিউআর কোড ও পিওএস মেশিন তুলে দেওয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service