• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

মৌলভীবাজার অনলাইন প্রসক্লাব কর্তৃক প্রবাসীদের সংবর্ধনা

Reporter Name / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

  1. কমলকুঁড়ি প্রতিবেদক :

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের (স্মারক রেজি নং: ২৬৯) সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সাথে প্রবাসীদের এক ঘরোয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ ‘মামারবাড়ি রেষ্টুরেন্ট’-এ এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের শুভাকাঙ্ক্ষী ও যুক্তরাজ্য প্রবাসী শফিক আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী শাহিন আহমদ।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। প্রবাসে থেকেও তারা দেশের উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যেভাবে নিজেদের সম্পৃক্ত রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব তার এক যুগের পথচলায় যে সুনাম অর্জন করেছে, তা বজায় রেখে সামনের দিনগুলোতে ডিজিটাল সাংবাদিকতায় আরও পেশাদারিত্ব আনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজসেবক মাসুমুর রহমান মাহতাব,

অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জোসেপ আলী চৌধুরী, সহসভাপতি ও সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, নির্বাহী সদস্য চিনু রঞ্জন তালুকদার, মো. মোনায়েম খান, তাওহিদ ইসলাম, শাহ ফজলুর রহমান, মোস্তফা বক্স, জ্যোর্তিময় চক্রবর্তী, হাকিম জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় প্রবাসীরা স্থানীয় অনলাইন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, প্রবাসে থেকেও তারা মৌলভীবাজারের খবর জানার জন্য অনলাইন সাংবাদিকতার ওপরই ভরসা করেন। আগামী দিনে প্রেসক্লাবের যেকোনো উন্নয়নমূলক কাজে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন এবং ক্লাবের আগামী এক যুগ পূর্তির বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভার সভাপতি জনাব খালেদ চৌধুরী আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসীদের এই উৎসাহ ও ভালোবাসা আমাদের জন্য বড় প্রাপ্তি। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সব সময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে কাজ করে যাচ্ছে এবং প্রবাসীদের সহযোগিতায় আমরা আগামীতে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করব।”

মতবিনিময় সভায় ক্লাবের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে ক্লাবের পক্ষ থেকে প্রবাসীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service