• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই মন্ত্রীর উপস্থিতি কমলগঞ্জের মাধবপুরে রাসোৎসবে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত কমলগঞ্জে ঐতিহ্যবাহী ‘২য় নিঙোল চাক্কৌবা উৎসব ২০২৬’ উদযাপিত: পারিবারিক বন্ধন ও সংস্কৃতির মিলনমেলা সাপ্তাহিক কমলকুঁড়ি ই-পেপার ২৩ নভেম্বর ২০২৬ সোনালী ব্যাংক পিএলসি ভৈরবগঞ্জ বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর মৌলভীবাজারে জেলা পরিষদের ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান বিতরণ শ্রীমঙ্গলে রামনগরে পূবালী ব্যাংক পর্যটন নগরী উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং অনুষ্ঠান শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ১১ জনের পাশে জেলা প্রশাসন

Reporter Name / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

মৌলভীবাজারের রাজনগরে বন্যাকবলিত একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীসহ ১৪ জনের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। ১৮ জুলাই ২০২৬, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন।

সম্প্রতি কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের এই অসহায় পরিবারের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে উঠে এলে জেলা প্রশাসন তাদের ত্রাণ সহায়তা প্রদান করে। সেই মানবিক ধারাবাহিকতায় এবার তাদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service