• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

শ্রীমঙ্গলে বালু উত্তোলনের দায়ে ১ জনের ৬ মাসের বিনা*শ্রম কারা*দ*ণ্ড

Reporter Name / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুরভুরিয়া ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল বধ্যভূমি সংলগ্ন ভুরভুরিয়া ছড়ায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় অলি মিয়াকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় এই দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service