• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

মৌলভীবাজার পুলিশে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ও কর্মপরিকল্পনা নিয়ে মাসিক সভা

Reporter Name / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

মৌলভীবাজার পুলিশ লাইন্সে বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা। পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান-এর সঞ্চালনায় সভায় কর্মপরিবেশের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম গতিশীল করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সভার মূল আকর্ষণ ছিল জুন ২০২৬ মাসের কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান। পুলিশ হেডকোয়ার্টার্সের মানদণ্ডে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন যারা: পুলিশ পরিদর্শক, সদর মডেল থানা: মোঃ সাইফুল ইসলাম (শ্রেষ্ঠ ওসি)। এসআই, সদর মডেল থানা: ওবায়দুল্লাহ (শ্রেষ্ঠ এসআই)। টিএসআই, সদর ট্রাফিক: মোঃ আব্দুল মোতালিব (শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার)। এএসআই, বড়লেখা থানা: আতিকুল ইসলাম (শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী)।
আলোচিত গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন ও ৩ আসামি গ্রেফতারের জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচনের জন্য এসআই শিপু কুমার দাস-কে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া আসামি গ্রেফতারে সহায়তার জন্য এএসআই শফিকুল ইসলাম ও এএসআই সাইদুর রহমান-কেও পুরস্কৃত করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম ও নোবেল চাকমা, পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য ইউনিট প্রধান ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service