• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ! সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ১৬.০৯.২০২৬ খ্রি. বর্ষ ১৬, সংখ্যা ১১ শ্রীমঙ্গলে ঘন ঘন অজগর ও বিষধর সাপ উদ্ধার: বন ও বন্যপ্রাণী রক্ষায় উদ্বেগের কারণ কমলগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা ইলেকট্রিশিয়ান সমিতির নতুন কমিটি গঠিত কমলগঞ্জের ছয়ঘরি গ্রাম: নানা সমস্যায় জর্জরিত কমলগঞ্জের ধলাই নদীতে টমটমের সিট তুলতে গিয়ে নিখোঁজ চালক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু কমলগঞ্জে চা বাগানের এসএসসি উত্তীর্ণ ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান শ্রীমঙ্গলে ২০২১-২০২৬ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান কমলকুঁড়ি পত্রিকা ০৯.০৯.২০২৬

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এমপি মুজিবুর রহমানকে সংবর্ধনা

Reporter Name / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা জানিয়েছে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁকে বরণ করে নেন।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন এবং কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন।
অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী শিক্ষকদের সমাজের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করে শিক্ষা খাতের উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৪ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service