• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত কমলগঞ্জে ঐতিহ্যবাহী ‘২য় নিঙোল চাক্কৌবা উৎসব ২০২৬’ উদযাপিত: পারিবারিক বন্ধন ও সংস্কৃতির মিলনমেলা সাপ্তাহিক কমলকুঁড়ি ই-পেপার ২৩ নভেম্বর ২০২৬ সোনালী ব্যাংক পিএলসি ভৈরবগঞ্জ বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর মৌলভীবাজারে জেলা পরিষদের ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান বিতরণ শ্রীমঙ্গলে রামনগরে পূবালী ব্যাংক পর্যটন নগরী উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং অনুষ্ঠান শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ চা শ্রমিক নির্বাচনে প্রতীক বরাদ্দ

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

 

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ সিডিপি কার্যালয়ে এই উপহার বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম বাবর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ এবং কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি ব্যবস্থাপক  ব্যবস্থাপক এন্ড্রোক মন্ডল।


অনুষ্ঠানে অতিথিরা গুড নেইবারস বাংলাদেশের শিশু সুরক্ষা, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশ ও জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।
মৌলভীবাজার সিডিপি’র কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, অভিভাবক ও প্রজেক্টের তালিকাভুক্ত শিশুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিশুদের হাতে ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service