• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী মৌলভীবাজারে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত কমলকুঁড়ি পত্রিকা ই-পেপার ১৪.১০.২০২৬ চা-এর দেশ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নবরূপে নবদুর্গা পূজা শুরু শ্রীমঙ্গলে দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

“বি এ হ্যান্ডওয়াশিং হিরো” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে কমলগঞ্জে  উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৌলভীবাজার সিডিপি কার্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’-এর মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিডিপি) উদ্যোগে আলোচনা সভা ও ব্যবহারিক প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিডিপি অ্যাডমিন অফিসার রক্সি মার্ক পালমার স্বাগতিক বক্তব্যের পর হেলথ বিভাগের সিনিয়র অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ সংস্থার স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম তুলে ধরেন। আলোচনায় অংশ নেন   সিডিপি প্রোগ্রাম বিভাগের সিনিয়র অফিসার বাবু মন্ডল, সাংবাদিক পিন্টু দেবনাথ এবং সিডিসি চেয়ারম্যান এ কে এম আব্দুস সালাম।


অনুষ্ঠানে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক ডা. লিজা আক্তার কাকন। পরে চিকিৎসক ডা. সুররুজ্জামান হৃদয়ের নেতৃত্বে উপস্থিত সবাইকে সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রক্রিয়া প্রদর্শন করা হয়। সিডিপি অ্যাডমিন অফিসার রক্সি মার্ক পালমার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রজেক্ট ম্যানেজার এনড্রিকো মন্ডলের সার্বিক দিকনির্দেশনায় সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন
হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service