“বি এ হ্যান্ডওয়াশিং হিরো” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে কমলগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৌলভীবাজার সিডিপি কার্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’-এর মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিডিপি) উদ্যোগে আলোচনা সভা ও ব্যবহারিক প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিডিপি অ্যাডমিন অফিসার রক্সি মার্ক পালমার স্বাগতিক বক্তব্যের পর হেলথ বিভাগের সিনিয়র অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ সংস্থার স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম তুলে ধরেন। আলোচনায় অংশ নেন সিডিপি প্রোগ্রাম বিভাগের সিনিয়র অফিসার বাবু মন্ডল, সাংবাদিক পিন্টু দেবনাথ এবং সিডিসি চেয়ারম্যান এ কে এম আব্দুস সালাম।

অনুষ্ঠানে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক ডা. লিজা আক্তার কাকন। পরে চিকিৎসক ডা. সুররুজ্জামান হৃদয়ের নেতৃত্বে উপস্থিত সবাইকে সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রক্রিয়া প্রদর্শন করা হয়। সিডিপি অ্যাডমিন অফিসার রক্সি মার্ক পালমার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রজেক্ট ম্যানেজার এনড্রিকো মন্ডলের সার্বিক দিকনির্দেশনায় সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন
হয়।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি