• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২

শ্রীমঙ্গলে দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‘বই পড়ি, মন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো দুই মাসব্যাপী ‘বই পড়া উৎসব’।
শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী দীর্ঘ দুই মাসের এই সাহিত্য ও জ্ঞানচর্চার মহাসমারোহে অংশ নেয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।
বক্তারা বলেন, নিয়মিত বই পড়ার অভ্যাস একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও ভাষাগত দক্ষতা বাড়াতে সহায়তা করে। ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত রেখে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মননশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে চূড়ান্তভাবে নির্বাচিত ৭০ জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে সেরা ৭ জন শিক্ষার্থীকে ‘বেস্ট রিডার’ হিসেবে ল্যাপটপ, ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ উপলক্ষে অডিটোরিয়াম প্রাঙ্গণে বসেছিল অর্ধশতাধিক বইয়ের স্টল, যেখানে দিনভর বইপ্রেমী শিক্ষার্থী ও অতিথিদের সমাগম লক্ষ্য করা গেছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service