• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ  Kamalkuri Paper 23.09.2026 কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উদযাপিত শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

 

 

পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা বাস্তবায়ন এবং দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বারডেক্স’-এর উদ্যোগে শহরের আর.এস কায়রান রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

বারডেক্স মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা মো. তারেক বখতের উপস্থাপনায় সভায় বৈশ্বিক সংকট মোকাবেলা এবং বাংলাদেশের স্থায়ী উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ ও দূরদর্শী কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব মস্তিষ্ক পৃথিবীর প্রথম ও সবচেয়ে বড় গবেষণাগার। এই মেধা যথাযথভাবে কাজে লাগিয়ে দেশকে অর্থনৈতিক সংকটের হাত থেকে বাঁচাতে বার্ষিক অতিরিক্ত ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় বাড়াতে হবে।

অর্থনৈতিক মুক্তির এই যাত্রায় সিলেট ও মৌলভীবাজার জেলা থেকে পাইলট প্রকল্প হিসেবে ‘একটি গ্রাম একটি কোম্পানি’ প্রকল্প চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘বারডেক্স গ্রুপ অব কোম্পানি’ গঠন এবং আরব বিশ্বের বিনিয়োগের মাধ্যমে তিন ট্রিলিয়ন ডলারের কোম্পানি গড়ার রূপরেখা তুলে ধরা হয়।

বর্তমান বিশ্বের প্রাকৃতিক ও রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা এবং পরিবেশ রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ জোর দেন বক্তারা। এ সময় এআই রোবটিক টারবাইন পাওয়ার প্লান্ট সিস্টেম, বায়োচার সার, টাওয়ার গার্ডেনিং ও ভার্টিক্যাল ফ্যাক্টরির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব করা হয়।

সভায় বক্তারা আরও বলেন, প্রচলিত রাজনৈতিক চর্চা কমিয়ে সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অনুশাসন বাড়াতে হবে। তরুণ সমাজকে মাদক ও ধ্বংসের পথ থেকে রক্ষা করে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। দেশপ্রেম, আত্মশুদ্ধি, হিন্দু-মুসলিম ঐক্য এবং ভারত-বাংলাদেশ সুসম্পর্ক দেশের নিরাপত্তা ও উন্নয়নের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করা হয়।

দুর্নীতি দূর করতে মিনিমালিজম চর্চা, মেধাবী যুবকদের বিশেষায়িত উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান এবং বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে বিশ্বজয়ের এই অভিযাত্রায় সাংবাদিক, আলেম সমাজসহ সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোনায়েম ওয়াস। তিনি মৌমাছি চাষ সম্পর্কে সকলকে উদ্বুদ্ধ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service