• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ চা শ্রমিক নির্বাচনে প্রতীক বরাদ্দ মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেলাই মেশিন বিতরণ উদ্বোধন কমলগঞ্জে জনকল্যাণ কেন্দ্র এর বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত কমলকুঁড়ি ই-পেপার ১১ নভেম্বর ২০২৬ কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক নিরাপদ পানি ও ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সংলাপ ও গণমাধ্যম প্রচারণা শ্রীমঙ্গলে উত্তরসুর প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত কমলগঞ্জে ‘পাঙাল সাহিত্য সংসদের’ উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল এই আলোচিত চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি এবং আনোয়ার হোসেন। এদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। এছাড়া অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় চেরাগ মিয়ার বাসায় চাঁদার দাবিতে প্রবেশ করেন আসামিরা। এ সময় নিহতের বাবা-মাকে মারধরের প্রতিবাদ করলে কলেজছাত্র নাঈমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ঘটনার দুই দিন পর নিহতের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।
রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, এই রায় আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার ও রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহতের পরিবার। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী এডভোকেট ফনিলাল ধর জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service