• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ! সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ১৬.০৯.২০২৬ খ্রি. বর্ষ ১৬, সংখ্যা ১১ শ্রীমঙ্গলে ঘন ঘন অজগর ও বিষধর সাপ উদ্ধার: বন ও বন্যপ্রাণী রক্ষায় উদ্বেগের কারণ

কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও শিক্ষক জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল হান্নান চিনু, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান চৌধুরী, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, ইউপি সদস্য তোয়াবুর রহমান, পতনঊষার ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস শহীদ, সমাজসেবক সুলেমান আহমেদ, আনোয়ার খান, তালেব আহমেদ, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি আফরোজ খান, সাধারণ সম্পাদক হেলাল খানসহ নতুন কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী ও এলকার সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। অনুষ্ঠানের শুরুতে নির্বাচিতদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service