• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ! সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ১৬.০৯.২০২৬ খ্রি. বর্ষ ১৬, সংখ্যা ১১ শ্রীমঙ্গলে ঘন ঘন অজগর ও বিষধর সাপ উদ্ধার: বন ও বন্যপ্রাণী রক্ষায় উদ্বেগের কারণ কমলগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা ইলেকট্রিশিয়ান সমিতির নতুন কমিটি গঠিত

কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

স্কুল পর্যায়ে কিশোরীদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা সুবিধার প্রসারে মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে এক কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুরে সিডিপি কার্যালয়ে এ সচেতনতামূলক অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদাল হোসেন এবং ডা. পারভীন সুলতানা।

সিডিপি চেয়ারপার্সন একেএম সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি ব্যবস্থাপক এড্রকো মন্ডল।

আলোচনায় বক্তারা বলেন, স্কুল পর্যায়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ পানির সহজলভ্যতা এবং ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব। এ জন্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতের আগাম চাদর এবং কিশোরীদের মাঝে স্বাস্থ্যসম্মত ন্যাপকিন বিতরণ করা হয়।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service