• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সফল যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেলেন শিবানন্দ সিনহা কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন মৌলভীবাজার শহরে চড়ই পাখির কিচিরমিচির: পড়ন্ত বিকেলের স্নিগ্ধতা শ্রীমঙ্গলে  “দেবীমঞ্চ” এর ব্যতিক্রমী আয়োজনে শেষ হল শারদ সম্মাননা ২০২৬ শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড রায় , দুজনের কারাদণ্ড মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে পলিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার এক অনন্য বার্তা সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ২৮.১০.২০২৬ কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে পরামর্শসভা অনুষ্ঠিত

কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

Reporter Name / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দাশ এবং পুরো অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপন করেন শ্রাবনী সিনহা।


অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ,  উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান,  প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন,  যুবদল সভাপতি মাহবুবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈদ আশিক চিশতি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি ব্যবস্থাপক এড্রকো মন্ডল, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ,  উদ্যোক্তা সোবান চৌধুরী ও সোহেল আহমদ প্রমুখ।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবদের স্বাবলম্বী করে তুলতে যুব ঋণ, বায়োগ্যাস প্লান্ট স্থাপনে ঋণ, প্রশিক্ষণ সনদ, যুব সংগঠনের মাঝে রেজিস্ট্রেশন সনদ এবং অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তা ও যুবদের মাঝে যুব পুরষ্কার তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও বেকারত্ব দূরীকরণে সরকারের পাশাপাশি স্থানীয় যুব সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন এনজিও সংস্থা ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service