• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে রামকান্ত সিংহের পুনরায় যোগদান আগামী ৫ সেপ্টেম্বর কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন বড়লেখায় পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলগঞ্জ : নি/ষ্পা/প শিশুর আ/কু/তি আর লো/ভের ব/লি: ১২ বছর পর চা/ঞ্চ/ল্য/কর বাবা-খু/ন মামলার রায় কুলাউড়ায় পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কমলগঞ্জে নবাগত ইউএনও সন্দীপ তালুকদারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’র বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় কণ্ঠভোটে তাঁকে এই দায়িত্বে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু এর আগে ২০২৪ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সিলেট শিক্ষা বোর্ডের ইতিহাস বিভাগের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পর পর টানা দ্বিতীয়বার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে শিক্ষক সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসায় শিক্ষক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকদের সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তাঁকে আবারও সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের অধিকার আদায়, শিক্ষার মান উন্নয়ন এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তাঁর এই পুনর্নির্বাচনে স্থানীয় শিক্ষক সমাজে আনন্দের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এদিকে, প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছাকারীরা আশা প্রকাশ করেন, তাঁর গতিশীল নেতৃত্বে কমলগঞ্জের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা আরও এগিয়ে যাবে এবং শিক্ষকদের পেশাগত অধিকার সুরক্ষায় শিক্ষক সমিতি আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service