• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’র বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ শ্রীমঙ্গল রেলস্টেশনে কর্নারে চতুর্থবারের মতো বই সরবরাহ ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন এবং কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও মাছের পোনা অবমুক্ত    গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত চলতি অর্থছরেই ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কমলগঞ্জে ১৩৫তম “প্যাট্রিওটস ডে অব মণিপুর” উদযাপিত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি: প্রযুক্তির আলোকবর্তিকায় এক যুগ ও সংস্কৃতির মহামিলন আবহমান বাংলার লড়াকু সাধক আব্দুর রহমান ভান্ডারী: লোকসংস্কৃতির নিবেদিতপ্রাণ ভানুগাছ বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও সেলফ সার্ভিস কর্ণার উদ্বোধন

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’র বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

কমলকুঁড়ি প্রতিবেদক / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

 

ইংরেজি শিক্ষার ভীতি দূর এবং শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়িয়ে আত্মবিশ্বাসী করে তুলতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস্ বাংলাদেশ’ (জিএনবি)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রাথমিক পর্যায়ে উপজেলার ৩০টি স্কুলের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রাথমিক বাছাই শেষে প্রতিটি স্কুল থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৯০ জন শিক্ষার্থীকে নিয়ে পরবর্তীতে উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সেরা ৫ জন মেধাবী শিক্ষার্থী বিজয়ের গৌরব অর্জন করে ১ম স্থান: ফাতেমা আক্তার (গুড নেইবারস্ বাংলাদেশ একে বাংলা স্কুল), ২য় স্থান: দীপনারায়ন দাস (কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়), ৩য় স্থান: জান্নাতুল হক জাইমা (কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়), ৪র্থ স্থান: উৎস দাস (ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়) ও ৫ম স্থান: জোহা আরফিন রাহি (একে বাংলা স্কুল)
গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সি.ডি.পি. প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দিপ তালুকদার।


গুড নেইবারস্ একে বাংলা স্কুলের সহকারী শিক্ষক নীহার কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ অবসর প্রাপ্ত শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ প্রমুখ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষিত করার পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শেখার মানসিকতা ও মেধা বিকাশে দারুণভাবে সহায়তা করে। তারা এই ধরনের শিক্ষামূলক কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, শিক্ষার্থীদের সত্যিকারের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর জোর দেন বক্তারা।
উল্লেখ্য, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সহশিক্ষা কার্যক্রম প্রসারে গুড নেইবারস্ বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় একাডেমিক পারফরম্যান্স ও ইংরেজির ভিত মজবুত করতে ২০১৬ সাল থেকে নিয়মিত এই ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’র আয়োজন করে আসছে সংস্থাটি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service