• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পাহাড়ি জীবনে স্বনির্ভরতার ছোঁয়া: কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারের ক্যাশলেস টেংরা বাজার গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সেলফ সার্ভিস কর্নারের উদ্বোধন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় কৃতি সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মূল রাস্তায় বাজার ও যানজটে চরম জনদুর্ভোগ সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ২২ জুলাই ২০২৬ কমলগঞ্জে ইষ্ট ওয়েষ্ট সীড এর ‘গুলফাম’ টমেটোর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত ভৈরবগঞ্জ বাজার উপ-শাখায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ ও পিওএস মেশিন বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কমলকুঁড়ি প্রতিবেদক :
মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে  সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সিলেট রেঞ্জ অফিসের এসপি আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— কমিউনিটিং পুলিশের সভাপতি  মৌলভী ওয়ালী সিদ্দিকী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহবায়ক
বকশি মিছবাহর রহমান, পিপি এডভোকেট আব্দুল মতিন, এডভোকেট রুনু কান্ত দত্ত এবং মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ প্রমুখ।
বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর জোর দেন।
সভায় অতিথিরা বলেন,  মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বর্তমান সরকার। দেশের যুবসমাজকে রক্ষা করতে খুব শীঘ্রই আরও কঠোর আইন পাস হতে যাচ্ছে। নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, মাদকাসক্ত ব্যক্তি বা মাদক ব্যবসায়ীদের জন্য জামিন পাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ বা অত্যন্ত কঠিন করা হচ্ছে। অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
বর্তমানে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া অনলাইন গেম ও জুয়ার বিষাক্ত থাবা থেকে রক্ষা পেতে সরকার বিশেষ নজরদারি শুরু করেছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত জুয়া এবং ক্ষতিকর গেমগুলোর বিরুদ্ধে জোরালো আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মাদক ও অপরাধের বিরুদ্ধে সরকারের এই অভিযান সফল করতে হলে প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
“মাদক শুধু একটি পরিবারকে নয়, পুরো জাতিকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সরকারকে সহযোগিতার পাশাপাশি আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে মাদক নিমূলে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service