• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় কৃতি সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মূল রাস্তায় বাজার ও যানজটে চরম জনদুর্ভোগ সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ২২ জুলাই ২০২৬ কমলগঞ্জে ইষ্ট ওয়েষ্ট সীড এর ‘গুলফাম’ টমেটোর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত ভৈরবগঞ্জ বাজার উপ-শাখায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ ও পিওএস মেশিন বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনালের ১০ শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজার অনলাইন প্রসক্লাব কর্তৃক প্রবাসীদের সংবর্ধনা মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ১১ জনের পাশে জেলা প্রশাসন

কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে ও তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয়ের সভাপতি রুনা বেগমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মোনায়েম খান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রানী দেবী, অর্চিতা সরকার, শর্মিলা নন্দী মজুমদার, প্রীতি রানী দেবী, জায়েদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে ও বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।
সংগঠনের সভাপতি মো. মোনায়েম খান বলেন, পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়তে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির এ ধরনের জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service