কমলকুঁড়ি প্রতিবেদক :
সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই প্রতিটি বাবা-মায়ের স্বপ্ন। সেই স্বপ্নের সফল বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা অনীল চন্দ্র শীল। তিনি কেবল একজন সাধারণ মানুষই নন, বরং আদর্শ বাবা হিসেবে এলাকায় অনুকরণীয় হয়ে উঠেছেন। নিজের অদম্য ইচ্ছা ও সঠিক দিকনির্দেশনায় তিনি তার চার সন্তানকেই শিক্ষিত করেছেন এবং বর্তমানে তারা সবাই সরকারি দায়িত্ব পালন করছেন।
অর্পণশীল: বর্তমানে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
অপু চন্দ: সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অবিনাশ শীল: কমলগঞ্জ উপজেলায় উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
অর্জুন শীল: মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনীল চন্দ্র শীল ও তার সন্তানদের এই সাফল্যে স্থানীয়রা উচ্ছ্বসিত। সমাজ সচেতন ব্যক্তিরা মনে করেন, অনীল চন্দ্র শীল আজ কেবল তার পরিবারের গর্ব নন, তিনি এলাকার তরুণ প্রজন্মের অভিভাবকদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন প্রমাণ করে, প্রতিকূলতা জয় করে সঠিক শিক্ষা ও সততার মাধ্যমে সন্তানদের সফল মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনীল চন্দ্র শীল গত ১০ জুলাই শুক্রবার কমলগঞ্জে সফল বাবা হিসাবে সাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে বিশ্ব বাবা দিবসে আনুষ্ঠানিকভাবে সম্মাননায় পুরষ্কৃত হন।
Developed By Radwan Web Service