• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বন্যার্তদের পাশে এমপি মুজিবুর রহমান চৌধুরী কমলগঞ্জে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীসাধারণ কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে সফল বাবাগণের সংর্বধনা প্রদান মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে সফল বাবাগণের সংর্বধনা প্রদান

Reporter Name / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে সফল বাবাগণের সংর্বধনা প্রদান

কমলগঞ্জ প্রতিবেদক :

“বাবা হলেন সেই বটবৃক্ষ, যিনি রোদে পুড়ে সন্তানদের ছায়া দেন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাবা দিবস ও সফল বাবাদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কমলগঞ্জের হীড বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব বাবা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোক্তা আহমদ সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট শান্তি পদ ঘোষ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এম এ মুনীম চৌধুরী এবং কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডা. কাইয়ূম উদ্দিন।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রাস্ট্রি শাহিদা পারভীন।
আলোচনায় অংশ নেন, অধ্যাপক আব্দুল মুমিত, এডভোকেট আব্দুল আহাদসহ আরো অনেকে।
বক্তারা আজকের সমাজে বাবার গুরুত্ব ও দায়িত্ববোধ নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আয়োজকরা সফল ২০ জন বাবাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার কাওসার শোকরানা পান্নাসহ উদযাপন কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবর্ধিত বাবারা এ সময় উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service