• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন

কমলকুঁড়ি ডেস্ক, রিপোর্ট ॥ / ২৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি: সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া সাংবাদিক আব্দুল বাছিত খান বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসার অভাবে অনেকটা বিনা চিকিৎসায় বাড়িতেই কষ্টে দিন কাটছে তার।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র আব্দুল বাছিত খান দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে সংবাদকর্মী হিসেবে কাজ করে আসছেন। সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ১৩ আগস্ট ২০২২ তারিখে রহিমপুর ইউনিয়নের একদল দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে। তার হাত-পা প্রায় বিচ্ছিন্ন করে মৃত ভেবে ফেলে রেখে যায়।

পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফেরেন। এরপরও একাধিকবার তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসা ব্যয় মেটাতে হাওলাত ও মানুষের সহায়তায় ইতোমধ্যে প্রায় ৭ লাখ টাকা খরচ হয়েছে। এখনও ঋণ করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।

বর্তমানে তার ডান হাত বিকল, বাম পায়ে রড ও প্লেট, বাম হাতেও প্লেট বসানো রয়েছে। অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে তার। চিকিৎসকরা আরও একটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। এই অর্থ জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আজ নিজেই অসহায়। মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানের সংসার চরম অনিশ্চয়তার মধ্যে চলছে। হামলার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ জানান, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম হয়ে চিকিৎসার অভাবে বাছিত খানের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশ-বিদেশের দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে তার চিকিৎসা ও পরিবারের দুর্দশা কিছুটা লাঘব হতে পারে।

যোগাযোগ:
আব্দুল বাছিত খান
বিকাশ/নগদ: ০১৭১৬৪৬১২৭৬


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service