• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

লাউয়াছড়ায় ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ॥ / ৬৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত সবুজ মিয়া (৪৭) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত এঘটনায় মোট গ্রেফতার ৪।

সবুজ মিয়ার হেফাজত থেকে লুটকৃত নগদ ১২ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা অনিক রঞ্জন দাসের নেতৃত্বে ০৫ জুন রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পান্ডারাইল এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়।

সবুজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গিয়েছে। বিশেষ করে ২০২২ সালে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় সংগঠিত একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং সেই মামলায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছিল।

উল্লেখ্য, গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।

মামলা রুজুর পর এই ঘটনায় এর আগে ডাকাত দলের ০৩ সদস্যকে গ্রেফতার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত আমরা ৪ জনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে কমলগঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service