• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪ কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি পারিবারিক দ্বন্দ্বে ছাত্রদল নেতা রাফিকে হত্যা করলো ছোট ভাই ইংল্যান্ড কৃষি ভিসা আবেদনের নিয়ম২০২৫

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ১৯ জন নির্বাচিত

Reporter Name / ২৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ১৯ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন । আজ (২৯ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা।নির্বাচিত ১৯ জনের মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় ১৮ জন। এদের মধ্যে নারী ৩ জন এবং পুরুষ ১৬ জন। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখানে নির্বাচিত সবাই নিজেদের মেধা ও যোগ্যতায় ১৯ জনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা প্রত্যাশা করি সবাই তোমাদের কর্মক্ষেত্রে সততার সঙ্গে কাজ করবে।’ এসময় প্রাথমিকভাবে নির্বাচিতদের জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ২৮১ জন প্রার্থী গত ২০ মে ২০২৫ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আজ (২৯ মে) মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএমসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service