• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই মন্ত্রীর উপস্থিতি কমলগঞ্জের মাধবপুরে রাসোৎসবে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত কমলগঞ্জে ঐতিহ্যবাহী ‘২য় নিঙোল চাক্কৌবা উৎসব ২০২৬’ উদযাপিত: পারিবারিক বন্ধন ও সংস্কৃতির মিলনমেলা সাপ্তাহিক কমলকুঁড়ি ই-পেপার ২৩ নভেম্বর ২০২৬ সোনালী ব্যাংক পিএলসি ভৈরবগঞ্জ বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর মৌলভীবাজারে জেলা পরিষদের ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান বিতরণ শ্রীমঙ্গলে রামনগরে পূবালী ব্যাংক পর্যটন নগরী উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং অনুষ্ঠান শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং কৃতি গুণীজনদের সংবর্ধনা এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় হলরুমে বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন ইঞ্জিনিয়ার বশির উদ্দীন আহমেদের সৌজন্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক ফরিদ আহমদের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মানবকল্যাণ সোসাইটির সিনিয়র সহসভাপতি ও লন্ডন প্রবাসী আব্দুল মামুন চৌধুরী লিটন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক আব্দুল হক চৌধুরী সায়েস্তা।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ব্যবসায়ী স্বপন দেবনাথ, আব্দুল আহাদ, জাহাঙ্গীর সাজু প্রমুখ।
অনুষ্ঠানে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা, সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নীহারেন্দু ভট্টাচার্য্য, সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পিন্টু দেবনাথ এবং সাহিত্যিক কবি আব্দুল হাই ইদ্রিসীকে বিশেষ সংবর্ধনায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ও বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “আজকের এই সংবর্ধনা কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে প্রবল উৎসাহ জোগাবে। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, দেশ ও দশের কল্যাণে নিজেদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি গুণীজনদের সম্মান জানানোর এই সংস্কৃতি নতুন প্রজন্মকে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।”
পরে সংবর্ধিত অতিথিবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service