• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই মন্ত্রীর উপস্থিতি কমলগঞ্জের মাধবপুরে রাসোৎসবে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত কমলগঞ্জে ঐতিহ্যবাহী ‘২য় নিঙোল চাক্কৌবা উৎসব ২০২৬’ উদযাপিত: পারিবারিক বন্ধন ও সংস্কৃতির মিলনমেলা সাপ্তাহিক কমলকুঁড়ি ই-পেপার ২৩ নভেম্বর ২০২৬ সোনালী ব্যাংক পিএলসি ভৈরবগঞ্জ বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর মৌলভীবাজারে জেলা পরিষদের ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান বিতরণ শ্রীমঙ্গলে রামনগরে পূবালী ব্যাংক পর্যটন নগরী উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং অনুষ্ঠান শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  চেতনা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আবৃত্তি অঙ্গন কমলগঞ্জ’-এর আয়োজনে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
আবৃত্তি অঙ্গন এর সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে এবং কবি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম এবং কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবৃত্তি অঙ্গন এর সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সংগঠনের সদস্য সাজিদুর রহমান সাজু ও পিন্টু দেবনাথ।
কবিতা পাঠের এই আসরে উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন এবং ১টি প্রাথমিক বিদ্যালয়ের ১ জনসহ মোট ১৯ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
নজরুল চর্চা ও শিক্ষার্থীদের মননশীল বিকাশে এমন উদ্যোগ স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।
এসময় আবৃত্তি অঙ্গন, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সাহিত্যপ্রেমিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service