• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কমলগঞ্জে নবাগত ইউএনও সন্দীপ তালুকদারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

কমলকুঁড়ি প্রতিবেদক / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সন্দীপ তালুকদারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ তালুকদার উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, সংস্কৃতি এবং জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার যেকোনো সমস্যা সমাধানে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপজেলার সার্বিক চিত্র তুলে ধরে বিভিন্ন পরামর্শ ও মতামত ব্যক্ত করেন। নবাগত ইউএনও অত্যন্ত আন্তরিকতার সাথে সাংবাদিকদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটিরসহ ও বিভিন্ন দপ্তরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service