• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও মাছের পোনা অবমুক্ত    গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত চলতি অর্থছরেই ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কমলগঞ্জে ১৩৫তম “প্যাট্রিওটস ডে অব মণিপুর” উদযাপিত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি: প্রযুক্তির আলোকবর্তিকায় এক যুগ ও সংস্কৃতির মহামিলন আবহমান বাংলার লড়াকু সাধক আব্দুর রহমান ভান্ডারী: লোকসংস্কৃতির নিবেদিতপ্রাণ ভানুগাছ বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও সেলফ সার্ভিস কর্ণার উদ্বোধন রাজনগরে টেংরাবাজার শাখায় পূবালী ব্যাংক পিএলসি-র “ডিজিটাল ইলেকট্রনিক বুথ” উদ্বোধন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন মৌলভীবাজার চক্ষু হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও মাছের পোনা অবমুক্ত   

কমলকুঁড়ি প্রতিবেদক / ৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬  উপলক্ষে  আলোচনা সভা, র‍্যালি, মাছের  পোণা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াজ মাহমুদ এর সভাপতিত্বে  ও অনুষ্ঠান মৎস্য কর্মকর্তা জয় বণিক এর  সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  দুরুদ আহমেদ,  উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি  চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মৎস চাষী মুহিবুল আলম ও শামসুজ্জামান চৌধুরী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করার প্রয়োজন।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের  মৎস্যজীবী মুহিবুল আলম ও আলীনগর ইউনিয়নের  শামসুজ্জামান চৌধুরীকে পুরস্কৃত করা হয়।
পরে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,  জনপ্রতিনিধি, মৎস্যজীবী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service