প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৬:২৭ পি.এম
কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও মাছের পোনা অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি, মাছের পোণা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াজ মাহমুদ এর সভাপতিত্বে ও অনুষ্ঠান মৎস্য কর্মকর্তা জয় বণিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মৎস চাষী মুহিবুল আলম ও শামসুজ্জামান চৌধুরী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করার প্রয়োজন।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের মৎস্যজীবী মুহিবুল আলম ও আলীনগর ইউনিয়নের শামসুজ্জামান চৌধুরীকে পুরস্কৃত করা হয়।
পরে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি