• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কমলগঞ্জে ১৩৫তম “প্যাট্রিওটস ডে অব মণিপুর” উদযাপিত

কমলকুঁড়ি প্রতিবেদক / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহাসিক অ্যাঙ্গলো-মণিপুরী যুদ্ধের বীর শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় ১৩৫তম ‘দেশপ্রেমিক দিবস’ উদযাপিত হয়েছে। মণিপুরী কল্যাণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার মাধবপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে যুবরাজ বীর টিকেন্দ্রজিৎ (১৮৫৬-১৮৯১) এবং থাঙ্গাল জেনারেলের (১৮১৭-১৮৯১) প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। তাঁদের আত্মত্যাগের ইতিহাস স্মরণে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন শিক্ষক কন্থৌজম শিল্পী, শ্যামলী সিনহা ও টনি সিংহ।

পরে মণিপুরী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবার মূল প্রবন্ধ উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮৯১ সালের এই দিনে প্রহসনমূলক বিচারকার্য সম্পন্ন করে ফাঁসি দেওয়া ব্রিটিশবিরোধী আন্দোলনের এসব বীর নায়কদের জীবন ও কর্ম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
মণিপুরী কল্যাণ পরিষদের সভাপতি রানা কুমার সিংহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্র সিংহ এবং সাবেক ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ।


অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service