মৌলভীবাজারের ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি কলেজের সম্মুখে গ্রাহকদের আধুনিক ও দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-র ইলেকট্রনিক বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কলেজ সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনাড়ম্বড় অনুষ্ঠানে ফিতা কেটে এই ইলেকট্রনিক বুথের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম চৌধুরী মো. শফিউল হাসান, পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ, সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।

মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক দেওয়ান আরিফুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রুসেল খান, আব্দুল্লাহ আল মামুন, শিপন আহমেদ, শাহ আলমসহ পূবালী ব্যাংক পিএলসি-র স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পূবালী ব্যাংকের এই ইলেকট্রনিক বুথ চালুর ফলে এখন থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ যেকোনো সময় সহজে ও নিরাপদে এটিএম সেবা, টাকা জমা দেওয়া এবং বিভিন্ন ব্যাংকিং লেনদেন করতে পারবেন। এতে সাধারণ মানুষের বহুমুখী সময় বাঁচবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধা আরও সহজলভ্য হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং পূবালী ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Developed By Radwan Web Service