• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

সড়ক নিরাপত্তা পদক পেলেন নিসচা কমলগঞ্জ সভাপতি মো. আব্দুস সালাম

কমলকুঁড়ি প্রতিবেদক / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সড়ক যোদ্ধা পদক ২০২৬’ অর্জন করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম।

গত ৭ আগস্ট (শুক্রবার) ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিসচা কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত ১১তম মহাসমাবেশে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। নিসচা এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় এর সভাপতিত্বে ও মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এছাড়া সারাদেশের নিসচার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সড়কে শৃঙ্খলা ফেরানো, চালক ও পথচারীদের সচেতন করা এবং দুর্ঘটনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস সালাম কে সড়ক যোদ্ধা হিসাবে এই পদক দেওয়া হয়।

পদক প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করে মো. আব্দুস সালাম জানান, এই সম্মাননা তিনি নিসচা কমলগঞ্জ শাখার সকল নেতাকর্মী এবং প্রশাসনিক সহযোগিতাকারীদের উৎসর্গ করেছেন।

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার অঙ্গীকার— “সবার জন্য নিরাপদ সড়ক, নিরাপদ জীবন।”


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service