• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল সরকারি কলেজে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলগঞ্জে “নিরাপদ সড়ক চাই”-এর কমিটির আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন কমলগঞ্জে পতনঊষার হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শনে বিশিষ্ট সাংবাদিক আলাউর রহমান খান শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বইমুখী করতে ইউএনও জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগ আদিব আহমদ চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন কমলগঞ্জে মনিপুরী তাঁতশিল্পের সমস্যা ও সম্ভাবনা এবং নকশা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা দৈনিক ঘোষণা’র জেলা সেরা প্রতিবেদক হিসেবে প্রাথমিক মনোনীত হলেন মৌলভীবাজারের শায়েক আহমেদ কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ কমলগঞ্জ উপজেলা প্রশাসনে হঠাৎ বদলির হিড়িক: জনমনে আশঙ্কা ও নানা প্রশ্ন

কমলগঞ্জে “নিরাপদ সড়ক চাই”-এর কমিটির আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন

Reporter Name / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কমলকুঁড়ি প্রতিবেদক

মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সড়ক নিরাপত্তায় কাজ করা সংগঠন “নিরাপদ সড়ক চাই” (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দের আইডি কার্ড বিতরণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে ঘটিকায় কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও হোসাইন আহমদ এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, এসআই রাজিব, কমলগঞ্জ ইউসিসিএ সভাপতি মোঃ ছরওয়ার শোকরানা নান্না, বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাসুক মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাও নুরুল মুত্তাকীন জুনায়েদ, মোহাম্মদ সুলতান এন্ড লতিফুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান দুরুদ মোহাম্মদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাসেল হাসান বখত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। তাই শুধু আইন প্রয়োগ করে নয়, বরং চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। “নিরাপদ সড়ক চাই” আন্দোলনকে কমলগঞ্জ উপজেলার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নবগঠিত কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উপদেষ্টাবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড তুলে দেন। এর মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হলো বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরিশেষে একটি সৌজন্যমূলক আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service