• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বইমুখী করতে ইউএনও জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগ আদিব আহমদ চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন কমলগঞ্জে মনিপুরী তাঁতশিল্পের সমস্যা ও সম্ভাবনা এবং নকশা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা দৈনিক ঘোষণা’র জেলা সেরা প্রতিবেদক হিসেবে প্রাথমিক মনোনীত হলেন মৌলভীবাজারের শায়েক আহমেদ কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ কমলগঞ্জ উপজেলা প্রশাসনে হঠাৎ বদলির হিড়িক: জনমনে আশঙ্কা ও নানা প্রশ্ন কমলগঞ্জের পতনঊষার – নয়াবাজার সড়কে রোপিত অর্ধশতাধিক গাছ মরে যাচ্ছে ও চুরির অভিযোগ: কার্যকর পদক্ষেপের দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর নতুন দায়িত্বে মণিপুরী সমাজের পরিচিত মুখ দেবাশীষ কুমার সিংহ: শেকড়ের টানে সমাজসেবায় অবিরাম পথচলা

কমলগঞ্জে মনিপুরী তাঁতশিল্পের সমস্যা ও সম্ভাবনা এবং নকশা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহ্যবাহী মনিপুরী তাঁতশিল্পের বর্তমান সমস্যা ও সম্ভাবনা এবং  নকশা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের প্রধান নকশাবিদ মো. রাহাত উদ্দিন।

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে এবং কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার বিসিক এর উপব্যবস্থাপক মো. মাহামাদুল হাসান, জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সমাজ চিন্তক নিরঞ্জন সিংহ, মধুচাষী আলতাফুর রহমান উদ্যোক্তা রেহানা পারভীন প্রমুখ।
আলোচনা শেষে তাঁতশিল্পের নানা সমস্যা সমাধান এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পণ্যের নকশা উন্নয়নের ওপর বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
পরে কর্মশালায় অংশগ্রহণকারী তাঁত উদ্যোক্তাদের সনদপত্র বিতরণ করা হয়।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service