• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কমলগঞ্জের পতনঊষার – নয়াবাজার সড়কে রোপিত অর্ধশতাধিক গাছ মরে যাচ্ছে ও চুরির অভিযোগ: কার্যকর পদক্ষেপের দাবি

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের নয়াবাজার-পতনঊষার এলজিইডি সড়কের দুই পাশে রোপিত গাছগুলো সুরক্ষার অভাবে ধ্বংসের মুখে পড়েছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে অনেক গাছ মরে শুকিয়ে গেছে, আবার রাতের আঁধারে কিছু গাছ চুরি হয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপড়ে পড়ে বহু গাছ নষ্ট হয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর ভূমিকা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০৭-০৮ অর্থবছরে পরিবেশ রক্ষা ও রাস্তার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এই রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই দশক ধরে গাছগুলো বড় হয়ে সড়কের শোভা বর্ধন করার পাশাপাশি এলাকাবাসী ও পথচারীদের ছায়া দিয়ে আসছে।


তবে সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় মূল্যবান এসব গাছ ধ্বংসের মুখে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, রক্ষণাবেক্ষণের অভাবে বহু গাছ মারা গেছে। সুযোগসন্ধানীরা মরা গাছের পাশাপাশি জীবিত ভালো গাছও রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময়ে প্রাকৃতিক দূর্যোগে উপড়ে পড়া গাছগুলোও অনেক সময় সঠিক সময়ে অপসারণ বা সংরক্ষণ করা হয় না।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি অর্থায়নে রোপণ করা এই গাছগুলো আমাদের পরিবেশের অমূল্য সম্পদ। কিন্তু স্থানীয় একটি অসাধু চক্র ও উদাসীনতার কারণে গাছগুলো আজ উজাড় হয়ে যাচ্ছে। যদি দ্রুত এসব গাছ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে অচিরেই সম্পূর্ণ সড়কটি গাছশূন্য হয়ে পড়বে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম জানান, বিষয়টি দেখছি।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও পরিবেশপ্রেমীরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং এলজিইডি কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মরে যাওয়া গাছ অপসারণ করে নতুন চারা রোপণ এবং অবশিষ্ট গাছগুলো সুরক্ষায় দ্রুত আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service