• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কমলগঞ্জের আবৃত্তি অঙ্গন’-এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন

কমলকুঁড়ি প্রতিবেদক / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

মৌলভীবাজারের কমলগঞ্জে নতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি অঙ্গন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার বিকেলে স্থানীয় বিআরডিবি হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সংগঠনের সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো. সালাহ উদ্দিন, প্রভাষিকা রাবেয়া খাতুন এবং কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আহমেদুজ্জামান আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি নির্মল এস পলাশ।
বক্তব্য রাখেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষিকা হামিদা খাতুন, প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলী, সহকারী শিক্ষক রানা সিংহ, কবিমঞ্চ এর সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান প্রমুখ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মনোজ্ঞ কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এরপর সাংস্কৃতিক অঙ্গনে সৃজনশীল চর্চা আরও বেগবান করার লক্ষে ‘আবৃত্তি অঙ্গন’-এর নবগঠিত পূর্ণাঙ্গ ১৯ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অতিথি ও নবগঠিত কমিটিকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service