• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় কৃতি সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কমলকুঁড়ি প্রতিবেদক :

 

মৌলভীবাজারের কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ২০২৫ সালের উপবৃত্তি, ইবতেদায়ি সমাপনী এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সভাপতি সৈয়দ ইব্রাহীম মুহাম্মদ আব্দুহুর সভাপতিত্বে এবং মাদরাসার অধ্যক্ষ সোলায়মান আহমাদের সঞ্চালনা ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সহসভাপতি পিন্টু দেবনাথ,  সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, সাধারণ সম্পাদক  মো. মোনায়েম খান, কমলগঞ্জ ইসলামী সোসাইটির সভাপতি মাওলানা বাহার আলী এবং কমলগঞ্জ আইডিয়াল হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক সাগর হাসান, সাইফুর রহমান ও শোয়েব আহমেদ প্রমুখ।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service