• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে উত্তরসুর প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত কমলগঞ্জে ‘পাঙাল সাহিত্য সংসদের’ উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত জুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াল সানাবিল ফাউন্ডেশন সবুজ প্রকৃতির মাঝে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথনে অংশ নিলেন ৬ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত কমলকুঁড়ি পত্রিকা ৪ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

 

 

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজারে ক্যাশলেস বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) পূবালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ।
সভায় বক্তারা বর্তমান আধুনিক ও ডিজিটালাইজড যুগে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব ও সুফল তুলে ধরেন। দেশের অর্থনৈতিক অগ্রগতিকে গতিশীল করতে এবং ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নগদ টাকার পাশাপাশি কিউআর (QR) কোড ও ডিজিটাল মাধ্যমে লেনদেন বাড়ানোর ওপর জোরালো গুরুত্ব আরোপ করা হয়। ‘এক দেশ এক কিউআর’ (Bangla QR) ব্যবহারের মাধ্যমে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা কীভাবে সহজেই তাদের দৈনিক লেনদেন সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সাতগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল পর্যটন নগরী শাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ভুনবীর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী হোসেন এবং স্থানীয় ব্যবসায়ী আজিজ আহমদ, আব্দুল আলী, রনি আহমদ, জালাল উদ্দীন ও আব্দুস সামাদ।
ব্যবসায়ীরা ব্যাংকিং খাতের এমন যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সাতগাঁও বাজারের পূবালী ব্যাংকের পিএলসি শাখা, বুথ ও প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন চালুর প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সর্বসাধারণের মাঝে ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। ব্যাংকার, ব্যবসায়ী এবং স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service