• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ‘পাঙাল সাহিত্য সংসদের’ উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত জুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াল সানাবিল ফাউন্ডেশন সবুজ প্রকৃতির মাঝে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথনে অংশ নিলেন ৬ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত কমলকুঁড়ি পত্রিকা ৪ নভেম্বর ২০২৬ জাতীয় যুব দিবস উদযাপনে কমলগঞ্জে চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের র‍্যালি ও অংশগ্রহণ কমলগঞ্জে সফল যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেলেন শিবানন্দ সিনহা কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন

কমলগঞ্জে ‘পাঙাল সাহিত্য সংসদের’ উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের সাহিত্য ও সংস্কৃতির প্ল্যাটফর্ম ‘পাঙাল সাহিত্য সংসদ’-এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে আদমপুর বাজারস্থ তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি, কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।

অনুষ্ঠানে সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম, বিশিষ্ট লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ এবং ভারতের আসামের ‘নাহারোল রাইটার্স ফোরাম’-এর সভাপতি তাহির সাজবমকে বিশেষ সম্মাননা ও উত্তরীয় প্রদান করা হয়।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন পাঙাল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও কবি রওশন আরা বাঁশী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা গুণীজনদের বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা করেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সংবর্ধিত গুণীজনদের জীবনী পাঠের পাশাপাশি স্মারক সংকলন ‘খোন্থোক’, কবি সাজ্জাদুল হক স্বপনের প্রবন্ধগ্রন্থ ‘পাঙাল নারী’ এবং কবি রওশন আরা বাঁশীর কাব্যগ্রন্থ ‘শূন্যতারও ফুল ফুটে’-এর মোড়ক উন্মোচন করেন।

বিশেষ অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. রাজমনি সিংহ, ত্রিপুরার বিশিষ্ট কবি ও লেখক এল. বীরমঙ্গল এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

অনুষ্ঠানে পাঙাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন কবি-সাহিত্যিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে এক নান্দনিক সাহিত্য আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service