• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ প্রকৃতির মাঝে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথনে অংশ নিলেন ৬ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত কমলকুঁড়ি পত্রিকা ৪ নভেম্বর ২০২৬ জাতীয় যুব দিবস উদযাপনে কমলগঞ্জে চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের র‍্যালি ও অংশগ্রহণ কমলগঞ্জে সফল যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেলেন শিবানন্দ সিনহা কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন মৌলভীবাজার শহরে চড়ই পাখির কিচিরমিচির: পড়ন্ত বিকেলের স্নিগ্ধতা শ্রীমঙ্গলে  “দেবীমঞ্চ” এর ব্যতিক্রমী আয়োজনে শেষ হল শারদ সম্মাননা ২০২৬

কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস)-এর ৩৩৮তম অধিবেশন উপলক্ষে ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় মণিপুরী দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। সম্মেলনের মূল আকর্ষণ ছিল বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক নংমাইথেম তোম্বি-এর ওপর বিশেষ আন্তর্জাতিক সেমিনার।
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) সিলেট শাখার সহসভাপতি এল. প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশীকুমার সিংহ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ত্রিপুরা মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি এল. বীরমঙ্গল সিংহ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরার বিশিষ্ট কবি ও নাট্যকার এল. কুমার সিংহ, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম. বীরেন্দ্র সিংহ এবং অধ্যাপক এন. তোম্বির কন্যা ও বিশিষ্ট গবেষক ড. অনুরাধা নংমাইথেম।
স্বাগত বক্তব্য রাখেন কবি ও লেখক একে শেরাম।
নামব্রম শংকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ-বিদেশের কবি, সাহিত্যিক, গবেষক ও মণিপুরি ভাষা অনুরাগীরা অংশ নেন।
অনুষ্ঠানে মৈরা নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সেমিনারে অধ্যাপক নংমাইথেম তোম্বির সাহিত্যকর্ম, মণিপুরি ভাষার সমৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে মণিপুরি সাহিত্যের প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service