• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে পরামর্শসভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন কমলগঞ্জের মুন্সীবাজারে আর্থিক সাক্ষরতা ও শিক্ষার্থী ব্যাঙ্কিং প্রোগ্রাম অনুষ্ঠিত মৌলভীবাজারে পুবালী ব্যাংক পিএলসি শাহ মোস্তফা রোড শাখার আধুনিকায়ন ও নবসজ্জা শেষে আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন সম্পন্ন বর্তমানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।  – মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান কমলগঞ্জে লক্ষ্মীপুরে দুর্গোৎসবে ছড়ালো ভালোবাসার আলো: ২ শতাধিক বঞ্চিতের মুখে হাসি, বস্ত্র বিতরণ শমশেরনগরে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: জ্ঞানের আলো ছড়াচ্ছে মণিপুরী শিক্ষার্থীরা সড়কের গাছ চুরি: বন ও পরিবেশ রক্ষায় কার অবহেলা, কার দায়?

কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ২৭ অক্টোবর  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরিটি বাজার মনিটরিং ও ভেজালবিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা শাকিব হোসাইন।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করা হয় এবং ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মোট ১৭টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ল্যাবরেটরিতে এসব নমুনার ওপর ২৭টি প্যারামিটারে পরীক্ষা চালানো হয়। পরীক্ষা শেষে এর মধ্যে ৪টি নমুনায় ভেজাল ও মানহীনতার উপস্থিতি পাওয়া যায়।
ভেজাল পাওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল খাদ্য রোধে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service