• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে জেলা পরিষদের ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান বিতরণ শ্রীমঙ্গলে রামনগরে পূবালী ব্যাংক পর্যটন নগরী উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং অনুষ্ঠান শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ চা শ্রমিক নির্বাচনে প্রতীক বরাদ্দ মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেলাই মেশিন বিতরণ উদ্বোধন কমলগঞ্জে জনকল্যাণ কেন্দ্র এর বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত কমলকুঁড়ি ই-পেপার ১১ নভেম্বর ২০২৬ কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক নিরাপদ পানি ও ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সংলাপ ও গণমাধ্যম প্রচারণা

শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৫৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণা জোরদার হয়ে উঠেছে। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে চোখধাঁধানো বিলবোর্ড, ব্যানারের মাধ্যমে সাধারণ ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন প্রার্থীরা।
এলাকা ঘুরে দেখা গেছে, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিভিন্ন বাজার, রাস্তার মোড়, গ্রামগঞ্জে এবং জনবহুল স্থানগুলোতে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের রঙ-বেরঙের শুভেচ্ছা বিলবোর্ড। এসব বিলবোর্ডে তারা শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সর্বস্তরের জনগণের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন।
৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যাদের বিলবোর্ডে লক্ষ্য করা যাচ্ছে তারা হলেন
মো. টিটু আহমেদ, মোঃ আব্দুর রহমান খান (পাশা), সিন্ধু দাশ শিমুল, আমিনুর রশিদ মুরাদ, আলী হোসেন, মো. সাইফুর রহমান শিপু।
শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের এই সৌজন্য ও শুভেচ্ছা বার্তা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।
ভোটাররা জানান, তারা এমন একজন যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বের অপেক্ষায় আছেন, যিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। পূজার আমেজ এবং নির্বাচনকে ঘিরে এখন থেকেই ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে উৎসবমুখর ও নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service