• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন বড়লেখায় পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলগঞ্জ : নি/ষ্পা/প শিশুর আ/কু/তি আর লো/ভের ব/লি: ১২ বছর পর চা/ঞ্চ/ল্য/কর বাবা-খু/ন মামলার রায় কুলাউড়ায় পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কমলগঞ্জে নবাগত ইউএনও সন্দীপ তালুকদারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’র বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ শ্রীমঙ্গল রেলস্টেশনে কর্নারে চতুর্থবারের মতো বই সরবরাহ ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন এবং কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও মাছের পোনা অবমুক্ত   

শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ঐতিহ্যবাহী শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৯ আগস্ট ২০২৬ শনিবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

নির্বাচনে আহবায়ক কমিটির দায়িত্বে রয়েছেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, সদস্য হিসাবে ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, হাজী সুলেমান আহমদ, ওমর মাহমুদ আনসারী, আবুল কালাম শাহীন ও মোজাহিদ আলী।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসার এর দায়িত্ব পালন করবেন আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষক মো. জমশেদ আলী, শওকত আহমদ, সবুজ মন্ডল, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, সহকারী শিক্ষক আব্দুল আহাদ ও উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক টিপুল আলী।

নির্বাচনে ৮টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

সভাপতি পদে টিপু সুলতান চৌধুরী (ছাতা), কয়ছর আহমদ (চেয়ার), আফরোজ খান (ফুটবল) ও মুজিবুর রহমান বাদশা (দেয়াল ঘড়ি)।

সহসভাপতি পদে মনোয়ার মিয়া (চশমা) ও মছদ্দর মিয়া (বিদ্যুতিক বাল্ব)।

সাধারণ সম্পাদক পদে মো. হেলাল খান (চাকা), মিরাজ খান (ঘোড়া) ও জয়নাল আবেদীন (মোটরসাইকেল)।

যুগ্ম সম্পাদক পদে মো. সাজু মিয়া (গরুর গাড়ী), সাকিব আহমদ জয় (বই), মো. কামাল হোসেন (মাইক) ও তাজুল ইসলাম সাচ্চু (টিউবওয়েল)।

সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শাহিদ আলী (সিলিং ফ্যান) ও নজরুল ইসলাম সজীব (আপেল)।

প্রচার সম্পাদক পদে নুরুল ইসলাম (টেলিভিশন) ও শামীম আহমদ চৌধুরী (মোবাইল ফোন)।

কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন (মই) ও পারভেজ উদ্দিন মোরগ।

সদস্য পদে সাইফুল ইসলাম নেফুল (বাইসাইকেল), তেরা মিয়া (তালাচাবি), জুবের আহমদ (আম), মিটু মিয়া (কাপ পিরিচ) ও রুনু মল্লিক (তালগাছ)।

ক্রীড়া সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিমল দত্ত রিপন নির্বাচিত হয়েছেন।

প্রার্থীরা শেষ মূহুর্তে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। সারা বাজার পোস্টার ও বিল বোর্ডে ছেয়ে গেছে। নির্বাচনে বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ গুরুত্বপূর্ণ। সভাপতি পদে দিমূখী লড়াই ও সাধারণ সম্পাদক পদেও দিমূখী লড়াই হবে এমন টাই প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন।

বাজারের ব্যবসায়ী ও মালিক মিলে মোট ভোটার ৫৮২ জন। ভোট কেন্দ্র ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service