মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে এই গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
রবিবার ১৬ আগস্ট সকালে কমলগঞ্জ উপজেলার আদমপুরে মৌলভীবাজার সিডিপি চেয়ারম্যান আব্দুল সালাম এর সভাপতিত্বে ও শিক্ষক নীহার কান্তি দেব ও প্রোগ্রাম অফিসার ম্যাথিউ সুজন মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সিডিপি সদস্য কৃষ্ণ কুমার সিংহ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের অধিকার সুনিশ্চিত করতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির এমন ধারাবাহিক কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরে শিশু সুরক্ষার উপর একটি নাটিকা, কুইজ প্রতিযোগিতা, নৃত্য, কবিতা ও সংগীত পরিবেশ করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Developed By Radwan Web Service