• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৩৫তম “প্যাট্রিওটস ডে অব মণিপুর” উদযাপিত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি: প্রযুক্তির আলোকবর্তিকায় এক যুগ ও সংস্কৃতির মহামিলন আবহমান বাংলার লড়াকু সাধক আব্দুর রহমান ভান্ডারী: লোকসংস্কৃতির নিবেদিতপ্রাণ ভানুগাছ বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও সেলফ সার্ভিস কর্ণার উদ্বোধন রাজনগরে টেংরাবাজার শাখায় পূবালী ব্যাংক পিএলসি-র “ডিজিটাল ইলেকট্রনিক বুথ” উদ্বোধন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন মৌলভীবাজার চক্ষু হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাইরোজ সায়ারা আহমদ জিপিএ ৫ পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন মৌলভীবাজারের সরকার বাজারে পূবালী ব্যাংক পিএলসি-র ইলেকট্রনিক বুথ উদ্বোধন পূবালী ব্যাংক পিএলসি-র ইলেকট্রনিক বুথ শুভ উদ্বোধন

ভানুগাছ বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও সেলফ সার্ভিস কর্ণার উদ্বোধন

কমলকুঁড়ি প্রতিবেদক / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

“এক দেশ এক কিইউআর লেনদেনে বাংলা কিইউআর”, “লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”।  স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে মৌলভীবাজারের কমলগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি কমলগঞ্জ শাখার আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও সেলফ সার্ভিস কর্ণার শুভ উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার ১৩ আগস্ট সকালে  ভানুগাছ বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে ফিতা কেটে ও বর্ণাঢ্য র‍্যালির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে  পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার  অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
পূবালী ব্যাংক পিএলসি কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক সুমিত সেন এর সভাপতিত্বে ও  সিনিয়র অফিসার মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভানুগাছ বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি,  সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ,   কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম,  ব্যবসায়ী নাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে  ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও দ্রুততর করতে ক্যাশলেস বা নগদ অর্থহীন লেনদেনের কোনো বিকল্প নেই। কিউআর কোড (QR Code), মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা এখন মুহূর্তেই যেকোনো লেনদেন সম্পন্ন করতে পারছেন। এতে একদিকে যেমন নগদ টাকা বহনের ঝুঁকি কমে যায়, অন্যদিকে ব্যবসা বাণিজ্যে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পায়।
বক্তারা আরও উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতিকে ডিজিটালাইজড করার অংশ হিসেবে ভানুগাছ বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে। সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত করে তুলতে পূবালী ব্যাংক সর্বদা গ্রাহকবান্ধব সেবা দিতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে কিইউআর ও পস মেশিন বিতরণ করা হয়।
পরে ব্যাংকে সেলফ সার্ভিস কর্ণারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অতিথিরা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service