• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ উপত্যকার হাতছানি: পর্যটনের নতুন দিগন্ত কমলগঞ্জ কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ! সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ১৬.০৯.২০২৬ খ্রি. বর্ষ ১৬, সংখ্যা ১১

মৌলভীবাজার চক্ষু হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার : / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও দ্রুততর করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার চৌমুহনা শাখার আয়োজনে ‘ক্যাশলেস’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মৌলভীবাজারের মাতারকাপন চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।


পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার চৌমুহনা শাখার ব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক দেওয়ান আরিফুল করিম, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী বিএনএসবি সদস্য শামীম আহমদ, ডা. প্রদীপ আহমেদ, আব্দুল রাহিম রাজু, সাইফুর রহমান সাজু, আমিরুল ইসলাম।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা এখন ব্যাংক শাখায় না গিয়েও খুব সহজেই ঘরে বসে কিউআর কোড (QR Code), পেমেন্ট গেটওয়ে, মোবাইল ব্যাংকিং এবং কার্ডের মাধ্যমে তাদের দৈনন্দিন কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করতে পারছেন। এতে একদিকে যেমন নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা কমছে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।


বক্তারা আরও উল্লেখ করেন, পূবালী ব্যাংক সবসময় আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ক্যাশলেস লেনদেন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে গ্রাহকদের সময় বাঁচবে এবং সামগ্রিক অর্থনীতি আরও বেশি গতিশীল হবে।
সভায় স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তাদের ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে, একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক ক্যাশলেস সমাজ গঠনে সবাইকে পূবালী ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবার সাথে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং পূবালী ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service