• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের আবৃত্তি অঙ্গন’-এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন শমশেরনগরে ‘সৈয়দ কনভেনশন হল’-এর শুভ উদ্বোধন শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: এক্সক্যাভেটর ও পাইপ জব্দ ই-পেপার সাপ্তাহিক কমলকুঁড়ি, ২৯ জুলাই ২০২৬ শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের পুলিশী বাঁ/ধা তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫ কিমি সড়ক: নিম্নমানের কাজ ও পাহাড়ি ঢলে লাখো মানুষের দুর্ভোগ কমলগঞ্জে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শমশেরনগরে ‘সৈয়দ কনভেনশন হল’-এর শুভ উদ্বোধন

কমলকুঁড়ি প্রতিবেদক / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ডাকবাংলো সংলগ্ন এলাকায় নবনির্মিত ‘সৈয়দ কনভেনশন হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১ আগস্ট শনিবার দুপুরে জাঁকজমকপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হলটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সৈয়দ কনভেনশন হলের সত্ত্বাধিকারী সৈয়দ মখলিছ আলী এর উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে হলের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লামাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন, বিএনপি নেতা সোহেল আহমদ চৌধুরী, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মিজানুল হক, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির কোষাধ্যক্ষ আব্দুল মুক্তাকিম, মাটির চুলা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান পারুল, শমশেরনগর ইউনিয়নের সাবেক সদস্য আমিনুল হক খোকন, বিএনপি নেতা শফিকুর রহমান, ব্যবসায়ী মুজিবুর রহমান চৌধুরী মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী মোনাজাত শেষে অতিথিরা কনভেনশন হলের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

সত্ত্বাধিকারী সৈয়দ মখলিছ আলী জানান, এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, মিটিং ও সেমিনার আয়োজনের জন্য মানসম্মত একটি স্থান। এখানে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ সাশ্রয়ী মূল্যে সবধরনের অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service