• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

 

আনন্দঘন পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ২৯ জুলাই বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ভূবন মোহন সিংহ, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পিন্টু দেবনাথ, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর উদ্দিন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নন্দ কুমার সিংহ।


তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী সরওয়ার এর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর প্রাণবন্ত সঞ্চালনায় ১৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যুক্তরাজ্য প্রবাসী হাজী ড. শাহ্ আলম এর অর্থায়নে ক্রেষ্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠান বক্তব্য রাখেন শিক্ষক শুক্লা সিনহা, অভিভাবক প্রীতি সরকার, বিভা রানী প্রমুখ।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং আকর্ষণীয় শিক্ষা উপকরণ (বই, খাতা, কলম ও জ্যামিতি বক্স) তুলে দেন অতিথিরা। অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করার সময় শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের দীপ্তি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরিশেষে, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service