কমলকুঁড়ি প্রতিবেদক
“এক দেশ, এক QR লেনদেনে Bangla QR”—এই মূলমন্ত্রকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করার লক্ষ্যে বৃহস্পতিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজারে পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে এক বিশেষ ক্যাম্পেইন, অত্যাধুনিক ‘সেলফ সার্ভিস কর্নার’-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করার উদ্দেশ্যে সম্প্রতি উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে Bangla QR এবং POS মেশিন বিতরণ করা হয়।
পূবালী ব্যাংক পিএলসি টেংরা বাজার শাখা ব্যবস্থাপক মো: আসিদউল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর মৌলভীবাজার অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দীন ভুইয়া ও মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, টেংরাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন তরফদার এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি অভিরায়।
দীর্ঘ ৬৭ বছরের গৌরবময় পথচলায় গ্রাহকের আস্থা ও আধুনিক প্রযুক্তির অনন্য মেলবন্ধনে পূবালী ব্যাংক পিএলসি সর্বদা গ্রাহকদের পাশে রয়েছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এবং একটি টেকসই ক্যাশলেস সমাজ নির্মাণে ব্যাংকটি তাদের এই আধুনিক সেবা কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।
Developed By Radwan Web Service